| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের আল-হেলাল হোটেল এণ্ড রেস্টুরেন্টকে ৩ লক্ষ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ২৩:৫২:৫৭:অপরাহ্ন  |  ৩৪ বার পঠিত
চট্টগ্রামের আল-হেলাল হোটেল এণ্ড রেস্টুরেন্টকে ৩ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের জিইসি এলাকার আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টে  মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

রবিবার (৩০ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা’র নেতৃত্বে পরিচালিত  অভিযানের সময় উক্ত প্রতিষ্ঠানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশ দেখা যায়।

সেখানে দেখা যায়, রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, স্টোর রুমে বিড়ালের বিচরণ, খোলা ডাস্টবিন, ফ্রিজারে রান্না করা ও কাঁচা মাংস একত্রে সংরক্ষণ, স্যাঁতসেঁতে ও ভাঙ্গা ফ্লোর, মেয়াদোত্তীর্ণ ঘি সংরক্ষণ, পোড়াতেলে খাদ্য উৎপাদনসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী তিন লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। 

উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম; সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪