| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ০০:০৯:০১:পূর্বাহ্ন  |  ৩৪ বার পঠিত
জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় পৃথক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা ও মহানগর শাখায় ১১ সদস্যের দুটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত পৃথক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে মাওলানা ফেরদাউসুর রহমানকে। সদস্যসচিব হয়েছেন মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মুফতি তৈয়ব আল হোসাইনকে এবং যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মুফতি মাসউদুর রহমানকে।

জেলা কমিটির সদস্যরা হলেন—মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোস্তফা কাসেমী, মুফতি শিব্বির আহমদ, মাওলানা সালাউদ্দীন, মাওলানা জাকারিয়া আল ফরহাদ, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম।

অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক করা হয়েছে মাওলানা কামাল উদ্দিন দায়েমীকে। সদস্যসচিব হয়েছেন মাওলানা মনোয়ার হোসাইন এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মাওলানা সাজ্জাদ হোসাইনকে।

মহানগর কমিটির সদস্যরা হলেন—মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদী, মুফতি ইসমাঈল সরকার, হাফিজ আব্দুল আলিম, মুফতি সাইফুল ইসলাম, মো. শাহীন, মাওলানা হুমায়ুন রশিদ, মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা রুহুল আমিন।

দলীয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত জেলা আহ্বায়ক কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে নারায়ণগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কাউন্সিল সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে মহানগর আহ্বায়ক কমিটিকেও কাউন্সিল অধিবেশন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪