| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ শুরু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ০০:২০:৫১:পূর্বাহ্ন  |  ৫৬ বার পঠিত
দাগনভূঞায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ শুরু

দাগনভূঞা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসাবে দাগনভূঞা উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় প্রায় দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। এসময় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মোঃ শাহীদুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দাগনভূঞা উপজেলাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছের চারা বিতরণ করা হচ্ছে। আমরা চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা সঠিকভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা হোক। একটি গাছ শুধু পরিবেশের জন্যই নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪