| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কচুয়ায় সন্ত্রাসীবিরোধী মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ০০:৩০:৩৯:পূর্বাহ্ন  |  ৫০ বার পঠিত
কচুয়ায় সন্ত্রাসীবিরোধী মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: কার্যক্রম নিযিদ্ধ চাঁদপুরের কচুয়া উপজেলার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে (৪৫) সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ।

পুলিশ জানায়, আজই তার বিরুদ্ধে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেন। তিনি ওই মামলার প্রধান আসামি।

মামলার এজহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট রাতে কচুয়া থানাধীন পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জনৈক জামাল পাটোয়ারীর বাড়িতে আসামিরা একত্রিত হন। সেখানে তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার গভীর ষড়যন্ত্র করছিলেন।

এজহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ ও এর আদর্শকে সমর্থন করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়ে তারা মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাস বিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪