| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় গৃহবধূকে হত্যার অভিযোগ, প্রতিবেশী যুবক বাবুল পলাতক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১১:৫৫:১১:পূর্বাহ্ন  |  ২১০ বার পঠিত
নেত্রকোণায় গৃহবধূকে হত্যার অভিযোগ, প্রতিবেশী যুবক বাবুল পলাতক

আনিসুর রহমান: নেত্রকোণার পূর্বধলায় দিলু আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবুল পলাতক রয়েছেন। 

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দিলু আক্তার ওই গ্রামের এনামুলের স্ত্রী। তাঁর স্বামী ও এক সন্তান বিদেশে থাকেন। তাদের একটি মেয়ে রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে দিলু আক্তারকে বাড়ির কাছে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের মধ্যে কেউ কেউ তাকে মৃত মনে করে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর শ্বাসপ্রশ্বাস চলতে দেখে। পরে দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে গুরুতর অবস্থায় পায়। তখনও তার সামান্য শ্বাসপ্রশ্বাস চলছিল। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে নিহতের গলার নিচে খামচানোর মতো দাগ দেখা গেছে। তবে শরীরে বড় কোনো জখম বা রক্তপাতের চিহ্ন দেখা যায়নি। হত্যার  প্রকৃত কারণ এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। 

এ ঘটনায় অভিযুক্ত বাবুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের রিপোর্টের পর অনেক কিছু জানা যাবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪