| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে স্বাস্থখাতে ২৪ লক্ষ ডলারের মার্কিন সহায়তা: ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৫:২১:২৬:অপরাহ্ন  |  ১৫৯ বার পঠিত
বাংলাদেশে স্বাস্থখাতে ২৪ লক্ষ ডলারের মার্কিন সহায়তা: ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশের স্বাস্থসেবা খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার অংশ হিসেবে পঞ্চগড়ে মাতৃ ও নবজাতক স্বাস্থসেবার একটি অত্যাধুনিক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের হাতে এই প্রশিক্ষণ মডেলটি আনুষ্ঠানিকভাবে তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

মার্কিন সহায়তায় নির্মিত এই উদ্যোগটি এফএইচআই ৩৬০ (FHI 360), ঝপাইগো (Jhpiego), জেএসআই (JSI) এবং ইউনিসেফের (UNICEF) যৌথ ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে। এসব চিকিৎসা সামগ্রী দেশের প্রান্তিক ও দুর্গম অঞ্চলের হাসপাতাল এবং স্বাস্থকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।

ঢাকা মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, এই সহায়তা প্যাকেজের আওতায় রয়েছে তীব্র শীতে নবজাতকের শরীরের তাপমাত্রা সঠিক বজায় রাখতে বিশেষ ওয়ার্মার এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী আধুনিক সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য ও টিকার কার্যকারিতা ও গুণগত মান সুনিশ্চিত করতে কোল্ডচেইন ধারণক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয় সামগ্রী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি টেকসই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক স্বাস্থব্যবস্থাকে শক্তিশালী করা এবং নতুন উদ্ভাবনী প্রযুক্তির সম্প্রসারণ ঘটানোই এই মার্কিন সহায়তার মূল উদ্দেশ্য। প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র সরকারের এই সমর্থন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, স্বাস্থসেবার প্রশিক্ষণ মডেল হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪