| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএমপি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি জাহিদকে হত্যা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৫:২৭:০৩:অপরাহ্ন  |  ১৮০ বার পঠিত
সিএমপি  পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পিচ্চি জাহিদকে হত্যা

চট্টগ্রাম প্রতিনিধি : সাতকানিয়ায় হামলার শিকার হয়ে নিহত হয়েছেন পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (৩০ আগস্ট) রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

নিহত জাহিদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের বাসিন্দা এবং চট্টগ্রাম নগর ও জেলা পুলিশের তালিকায় থাকা একজন ‘সন্ত্রাসী’।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় দুর্বৃত্তরা জাহিদুলকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। এর সাথে কারা জড়িত সেটা আমরা খতিয়ে দেখছি।

জাহিদুলের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নগর ও জেলা মিলিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা অন্তত এক ডজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জাহিদুলের সম্পৃক্ততা ছিল। চলতি বছরের শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছিল বলেও স্থানীয়রা জানিয়েছে। পরে সম্প্রতি জামিনে কারাগার থেকে বের হন তিনি।

হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪