স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় সভা শেষে মির্জাপুর (টাঙ্গাইল-৭) আসনের সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদ সিদ্দিকী'কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মির্জাপুর উপজেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জালাল উদ্দিন খান-এর নেতৃত্বে এলজিইডি দপ্তরে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলীসহ এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, চলমান প্রকল্প এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তারা। এ সময় মির্জাপুরের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম