| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশিক্ষণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারাকান্দার দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ২৩:৩৬:০০:অপরাহ্ন  |  ১৪৪ বার পঠিত
প্রশিক্ষণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারাকান্দার দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) উপজেলার কোদালদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—তারাকান্দা উপজেলার বকশিমুল ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুভাগত দাস এবং কাকনী ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুল্লাহ সাঈদ।

সহকর্মী মো. নজরুল ইসলাম জানান, মধুপুর, টাঙ্গাইল থেকে প্রশিক্ষণ শেষে মোটরসাইকেলে করে তারাকান্দায় নিজ বাসায় ফেরার পথে কোদালদর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত শুভাগত দাসের বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এবং আব্দুল্লাহ সাঈদের বাড়ি বারহাট্টা উপজেলায়।

এদিকে, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করে থানার হেফাজতে নিয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪