| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: জুন ৩০, ২০২৫ ইং | ০৫:০৩:২০:পূর্বাহ্ন  |  ২২১৪২১২ বার পঠিত
ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: ডিবি পরিচয়ে ৩০ লাখ টাকা ডাকাতি, গ্রেপ্তার ৩

সিনিয়র রিপোর্টার : রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ডাকাতির ঘটনায় চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । এসময় তাদরে কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেছে । গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শামিম রহমান (২৯), মো. মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।

শনিবার (২৮ জুন) থেকে রোববার (২৯ জুন) পর্যন্ত ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় শামিমের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জুন)মতিঝিল থানা পুলিশ জানায়, গত ২৬ জুন দুপুরে রাজধানীর ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুই ব্যক্তি একটি স্কুটিতে করে নগদ ৩০ লাখ টাকা মতিঝিল সিটি ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য রওয়ানা দেন। মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ৬ থেকে ৭ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডিবি লেখা একটি হাইয়েস মাইক্রোবাসে জোর করে তাদের উঠিয়ে নিয়ে যায়। 

পরে দুজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা নিয়ে হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড নামক এলাকার একটি ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক সাইদুল ইসলাম  মতিঝিল থানায় একটি মামলা করেন। 

পুলিম আরও জানায়, মিজানের নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে।  লুণ্ঠন হওয়া বাকি টাকা উদ্ধারসহ আত্মগোপনে থাকা ডাকাত সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪