| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেপাল ও তিব্বতের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৩:৫৬:৪০:অপরাহ্ন  |  ২২৩ বার পঠিত
নেপাল ও তিব্বতের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন ও সমবেত প্রার্থনা

চট্টগ্রাম প্রতিনিধি: নেপাল ও তিব্বতে ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে সহমর্মিতা প্রকাশ এবং শান্তি কামনায় চট্টগ্রামে প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত প্রার্থনা, ধ্যান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, দুর্যোগের প্রতিকার এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সূত্রপাঠ ও প্রার্থনা পরিচালনা করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভিক্ষু প্রিয় রত্ন মহাথের। এ সময় বিহারের ভিক্ষু সংঘ সূত্রপাঠে অংশ নেন।

সমবেত প্রার্থনা শেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের সভাপতি স্থপতি বিজয় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ভিক্ষু প্রিয় রত্ন মহাথের বলেন, “সকল সংস্কার অনিত্য। প্রাণীজগতের টিকে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করতে হয়। আর মানুষের কর্মকাণ্ডের মাধ্যমেই প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা কিংবা ধ্বংস করা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সবার ইতিবাচক আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ভিক্ষু প্রিয়বোধি বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে হিমবাহের বরফ গলে যাওয়া, ভূমিধস, অনাবৃষ্টি ও নদীভাঙনসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব দুর্যোগের পেছনে মানবসৃষ্ট বিভিন্ন কারণও রয়েছে। মানুষের কর্মকাণ্ড থেকে সৃষ্ট ক্ষতিকর কারণগুলো নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

অনুষ্ঠানের শেষে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিলের সদস্য এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের উপস্থিতিতে নেপাল ও তিব্বতের দুর্গত মানুষের শান্তি ও মঙ্গল কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪