শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের নথিপত্র ও রেজিস্টার সুশৃঙ্খলভাবে সংরক্ষণের লক্ষ্যে সাতটি ইউনিয়ন পরিষদে ফাইল কেবিনেট বিতরণ করা হয়েছে।
১৩ আগস্ট ২০২৬ উপজেলার ভোজেশ্বর, জপসা, নশাসন, রাজনগর, চামটা, ঘড়িষার ও চরআত্রা ইউনিয়ন পরিষদে এসব ফাইল কেবিনেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীরা ফাইল কেবিনেটগুলো গ্রহণ করেন।
এ উদ্যোগের ফলে গ্রাম আদালতের গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে নথি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
ফাইল কেবিনেট বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের নড়িয়া উপজেলা সমন্বয়কারী মো. ইকবাল জামিল।
রিপোর্টার্স২৪/রাফিদ