নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবুর নেতৃত্বে নেতাকর্মীরা সমাধিস্থলে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/রাফিদ