| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৭:৫৬:৪৫:অপরাহ্ন  |  ৭৫৭ বার পঠিত
রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চরাঞ্চলের সমীবাদ বাজারে একদল সন্ত্রাসী অবৈধ অস্ত্রসহ অবস্থান করে আগ্নেয়াস্ত্র তৈরির কাজ করছে—এমন সংবাদের ভিত্তিতে নরসিংদীর পুলিশ সুপারের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানসহ রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজারে খায়রুলের মাছের খাবারের দোকানের সামনে থেকে স্থানীয়দের সহযোগিতায় সাব্বির হোসেনকে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বড়িকান্দি (মোল্লাবাড়ী) এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি রায়পুরার সমীবাদ এলাকায় তার মামার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, আটকের পর সাব্বিরের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে—২৬ ইঞ্চি লম্বা একটি লোহার পাইপ, ৬ ইঞ্চি ও ৩ ইঞ্চি লম্বা আরও দুটি লোহার পাইপ, ৯ ইঞ্চি লম্বা একটি চ্যাপ্টা লোহার পাইপ, বিভিন্ন মাপের চারটি লোহার স্প্রিং, তিনটি হেক্সো ব্লেড, দুটি লোহার পাত, বিভিন্ন আকৃতির ১৭টি লোহার টুকরা, বিভিন্ন সাইজের ড্রিল মেশিনের ছয়টি মাথা এবং ট্রিগার সদৃশ দুটি লোহার অংশ।

এ ছাড়া একটি ফায়ারকৃত কালো রঙের শটগানের কার্তুজ ও একটি পুরোনো স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশের নজরদারি অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪