| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক ব্যবসায়ী কর্তৃক ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অপপ্রচারের প্রতিবাদ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৮:০১:৩৮:অপরাহ্ন  |  ৬৯৩ বার পঠিত
মাদক ব্যবসায়ী কর্তৃক ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অপপ্রচারের প্রতিবাদ

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: ‎লক্ষ্মীপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রাহাতের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরুজ্জামান রাহাত বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরিকল্পিতভাবে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী জনি, মোহন, মঞ্জু ও রাজিব সাংবাদিকদের কাছে ভুল তথ্য দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছেন। আমি এসব সংবাদ ও ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

‎তিনি আরও বলেন, যে জমি নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সেটি আমাদের পারিবারিক সম্পত্তি। ওই জমিতে ২০১৮ সাল থেকে মার্কেট নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি একদিনে শুরু হয়নি। দীর্ঘ সময় ধরে প্রকাশ্যভাবে সেখানে নির্মাণকাজ চলেছে এবং নিয়ম মেনেই কাজ করা হয়েছে।

‎রাহাত বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

‎পাশাপাশি, অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং কেউ মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪