| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুদ্রকর ইউনিয়ন বিএনপির বিশাল র‍্যালি ও আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৮:০৪:২৩:অপরাহ্ন  |  ৬৭১ বার পঠিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রুদ্রকর ইউনিয়ন বিএনপির বিশাল র‍্যালি ও আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে বিশাল র‍্যালি ও আনন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে রুদ্রকর ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চৌকিদার, বর্তমান সাধারণ সম্পাদক মোক্তার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জুয়েল মৃধার নেতৃত্বে নেতাকর্মীরা র‍্যালি ও আনন্দ মিছিল নিয়ে জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।

এসময় রুদ্রকর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন। তাদের উপস্থিতিতে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪