| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৮:৩৩:১৩:অপরাহ্ন  |  ৪১৮ বার পঠিত
শেরপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর সকালে শহরের রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।

পরে বেলা সাড়ে এগারোটার দিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার শিংপাড়াস্থ বাসভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শহরের থানার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, শহর বিএনপির আহ্বায়ক পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জ্বল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ মিয়াসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪