| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৯:২৩:৫৬:অপরাহ্ন  |  ৪৯৬ বার পঠিত
তারাকান্দায় বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দক্ষিণ বাজার মেইন রোড এলাকায় নবনির্মিত ভবনে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদ নতুন ভবনের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা (উপমহাব্যবস্থাপক) আহাম্মদ আমান, উপমহাব্যবস্থাপক মো. গোলাম তৌহিদ, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ কামরুল হাসান এবং সহকারী মহাব্যবস্থাপক মাফফুজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক তারাকান্দা শাখার ব্যবস্থাপক মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ (রাসেল)।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাজারের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪