| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, বিভেদ ভুলে এক থাকার আহ্বান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ২১:৫৮:১৪:অপরাহ্ন  |  ৫৬১ বার পঠিত
মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, বিভেদ ভুলে এক থাকার আহ্বান

মানিকগঞ্জ প্রতিনিধি: বিভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরে উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে চারটার দিকে জেলা শহরের স্বাধীনতা চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবির উপস্থিত ছিলেন।

পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান ও নূরতাজ আলম বাহার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিন্নাহ খান, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল কাদের এবং জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভাপতির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অতীতে বিএনপিকে দুর্বল ও বিভক্ত করতে নানা ষড়যন্ত্র করা হয়েছে। এ সময় দলের নেতাকর্মীদের মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকায় বিএনপি আজ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। এখন দেশ গঠন ও জনগণের সেবায় সবাইকে মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকে সরকার ও দলকে সহযোগিতা করতে হবে।

প্রধান আলোচক এস এ জিন্নাহ কবিরও দলের নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের কল্যাণে কাজ করা এবং জনগণের পাশে দাঁড়ানোই নেতাকর্মীদের দায়িত্ব। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করার পাশাপাশি জনগণের সঙ্গে থাকতে হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪