দাগনভূঞা প্রতিনিধি: নোয়াখালীর সংগীতশিল্পী নাফিসা খানম নিশুকে সংবর্ধনা দিয়েছে দাগনভূঞা উপজেলার উজ্জীবক আর্ট স্কুল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উজ্জীবক আর্ট স্কুলের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উজ্জীবক আর্ট স্কুলের পরিচালক ও প্রশিক্ষক গিয়াস উদ্দিন ভূঞার সভাপতিত্বে এবং মিদ্দার হাট একাডেমির প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাফিসার বাবা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইকবাল হোসেন, আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল চন্দ্র ভৌমিক এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ফেনী জেলা সভাপতি আবুল কালাম আজাদ।
এ সময় উজ্জীবক আর্ট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব