| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে বৃক্ষরোপণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ২২:৪০:৪৪:অপরাহ্ন  |  ৪৫২ বার পঠিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে বৃক্ষরোপণ

বাউফল প্রতিনিধি: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাউফল উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ তছলিম তালুকদার। সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আপেল মাহমুদ ফিরোজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি মোঃ শহিদুল আলম তালুকদার। বিশেষ বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির।

বক্তারা বিএনপির আদর্শ ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকশ গাছের চারা রোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানের মধ্য দিয়ে বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষ হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪