| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে র‍্যালি ও আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ২৩:৪৬:১৯:অপরাহ্ন  |  ৩৫২ বার পঠিত
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে র‍্যালি ও আনন্দ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে বিশাল র‍্যালি ও আনন্দ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন, শরীয়তপুর জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, শরীয়তপুর জেলা ওলামা দলের সদস্য সচিব, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আংগারিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা মোঃ আফজাল হোসেন সরদার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি উক্ত র‍্যালি ও আনন্দ মিছিল নিয়ে জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।

এসময় আংগারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন। তাদের উপস্থিতিতে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪