| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজার সমুদ্রসৈকতে নির্মাণকাজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৪:০৫:৩৬:অপরাহ্ন  |  ২৮৫০ বার পঠিত
কক্সবাজার সমুদ্রসৈকতে নির্মাণকাজ বন্ধে হাইকোর্টের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

‎বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের রায় অমান্য করে বালিয়াড়িতে নির্মাণ কাজ করার কারণে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ নষ্ট হচ্ছে।

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন হয়। চলমান কাজে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া সমুদ্র সৈকতের ৩০০ মিটার পর্যন্ত কোনো ধরনের নির্মাণ কাজ নিষিদ্ধ আইন অনুযায়ী অবৈধ।

আট সপ্তাহ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ফোর লেন সড়কের কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্যও হুমকির মুখে পড়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪