| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৪:৩৬:৪৪:অপরাহ্ন  |  ৩৪৮৯ বার পঠিত
মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পিছনে মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ জানান, বুধবার দুপুরে দুই ভাই মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। বজ্রপাতে দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুই সহোদর নিহতের ঘটনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে গভির শোক ও সমবেদনা জ্ঞাপন করে মেহেদী হাসান ইয়াদ বলেন, জাতীয়তাবাদি দল বিএনপি নিহত দুই পরিবারের পাশে আছে।পরবর্তিতে সরকারী কোন সাহায্য সহযোগিতার ব্যাপারেও উপজেরা বিএনপি তাদের পাশে থাকবে।

মোরেলগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন ,নিহতের খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে তাদের কিছু আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪