| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ১১:৪২:৫৭:পূর্বাহ্ন  |  ১১৪ বার পঠিত
নরসিংদীতে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিক ও তিন ভাড়াটিয়াকে মোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অপরাধে তিন ভাড়াটিয়াকে মোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। সব মিলিয়ে অভিযানে ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মামলাগুলোর প্রসিকিউশন পরিচালনা করেন পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর এজিএম (অর্থ) গিয়াসউদ্দিন খান।

অভিযানে র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল মোবাইল কোর্ট পরিচালনা করেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪