| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ১২:০০:৪১:অপরাহ্ন  |  ১৩০ বার পঠিত
শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চোরাকারবারিদের ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা নস্যাৎ করে একটি ইজিবাইকসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

জব্দ করা কসমেটিকসের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪