| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত কারখায় শিশু খাদ্য তৈরি : লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ২১:২৮:০৯:অপরাহ্ন  |  ২২৮ বার পঠিত
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত কারখায় শিশু খাদ্য তৈরি : লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে অনিবন্ধিত কারখায় অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও সরবরাহ করার অপরাধে জামাল হোসেন নামে এক ব্যক্তির এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জামাল ওই এলাকার ফাইজুল মিয়ার ছেল।  

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ লামচরী মাদ্রাসা সংলগ্ন 'জামাল শন পাপড়ি' নামক কারখানায় নিরাপদ খাদ্য আইনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী, পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্ত্তী জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় সদর উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 'জামাল শন পাপড়ি' নামক কারখানায় কোনো ধরনের লাইসেন্স ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শন পাপড়ি নামের খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযানকালে কারখানায় নিষিদ্ধ ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) পাওয়া যায়। এছাড়া লক্ষ্মীপুর পৌরসভাতে কারখানাটি পরিচালিত হলেও পণ্যের গায়ে 'ঢাকা, বাংলাদেশ' ঠিকানা ব্যবহার করা হয়েছে। পণ্যের লেবেলে আগাম উৎপাদনের তারিখও লেখা ছিল। ফলে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪