| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ২১:৩০:০৪:অপরাহ্ন  |  ২৩১ বার পঠিত
ময়মনসিংহে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি: জনগণকে আয়কর ও ভ্যাট সেবা প্রদানের লক্ষ্যে ময়মনসিংহে উদ্বোধন করা হয়েছে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্র। 

বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় নগরীর আয়কর অফিসের পাশে সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠান ময়মনসিংহ টেক্সেস বার এসোসিয়েশন এর আহ্বায়ক অ্যাড. মীর আফজালুর রহমান ( পান্নু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ টেক্সেস বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি  অ্যাডভোকেট সাদিক হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ টেক্সেস বার এসোসিয়েশন এর সদস্য সচিব অ্যাড. নজরুল ইসলাম ( ইসমাইল)। আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রে চেম্বার কর আইনজীবীবৃন্দ হলেন আইনজীবী মোস্তফা আহাম্মদ করিম ( রানা), মিয়া মোহাম্মদ রূপক মানিক, মোজাম্মেল হক।  দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের হাফেজ ইশসম আলী। এ সময় সকল শ্রেনী- পেশার মানুষ ও কর আইনজীবীগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪