| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির নতুন কমিটি, সভাপতি মোস্তফা-সম্পাদক ফাইজুল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৬:১৭:১০:অপরাহ্ন  |  ১২১১ বার পঠিত
ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির নতুন কমিটি, সভাপতি মোস্তফা-সম্পাদক ফাইজুল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিস দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য বিএম মোস্তাফিজ (মোস্তফা) সভাপতি এবং সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি গঠন করা হয়।

সভায় সমিতির সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। এ সময় দলিল লেখকদের বিভিন্ন সমস্যা, পেশাগত সুযোগ-সুবিধা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষা এবং সমিতির কার্যক্রমে আরও সমন্বয় ও শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় দলিল লেখকরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি বিএম মোস্তাফিজ (মোস্তফা) বলেন, ‘দলিল লেখক সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা ও তাদের পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমিতির মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দলিল লেখকদের কল্যাণে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম সরদার বলেন, ‘সদস্যদের মতামত ও সহযোগিতার ভিত্তিতে সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে। দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করব।’

নতুন নেতৃত্ব সমিতির সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি দলিল লেখকদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে সমাধানের উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪