| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাংশায় আগুনের লেলিহান শিখায় পুড়ল ৫ দোকান, কোটি টাকার ক্ষতি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৮:৫৬:৩৭:অপরাহ্ন  |  ৬৯৯ বার পঠিত
পাংশায় আগুনের লেলিহান শিখায় পুড়ল ৫ দোকান, কোটি টাকার ক্ষতি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘরের আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম সরদারের দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, বাজারের পাশের একটি বসতবাড়ি থেকে লাগা আগুনে তার দুটি দোকানসহ আরও তিনটি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসতবাড়ি ও আশপাশে আগুন ব্যবহারের ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল। জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।

রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দাওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪