| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১৯:৫৬:০৮:অপরাহ্ন  |  ৯৬৩ বার পঠিত
চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শুক্রবার পাবনার চাটমোহরে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। উপজেলা ও পৌর পূজা উদযাপনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো পূজা অর্চনা,আলোচনা সভা,ধর্মীয় আলোচনা,কীর্তন ও মহা প্রসাদ বিতরণ। 

এ উপলক্ষে সকাল ১১টায় পৌর শহরের শ্রী শ্রী রাধাবল্লভ বিগ্রহ মন্দির চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। 

বক্তব্য দেন, এলজিইডির তত্বাবধায়ক প্রকৌশলী মুমিন মুজবুল হক সমাজী টুটুল, সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক,থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান,বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম, এ এম জাকারিয়া,রবিউল করিম তারেক, এপিপি অ্যাডভোকেট সাইদুর রহমান, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, তরুন কুমার পাল প্রমুখ।

আলোচনা সভা শেষে বের হয় জন্মাষ্টমীর বর্নঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্সিণ করে। এছাড়া ছিলো কীর্তন ও মহা প্রসাদ বিতরণ। এদিকে উপজেলা হান্ডিয়াল জগন্নাথ দেবের মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে ছিল নানা আয়োজন। সকালে বের হয় শোভাযাত্রা। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪