| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৪:০০:১৬:অপরাহ্ন  |  ৯৭৯ বার পঠিত
সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: জামায়াত আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১১ দলীয় জোটের লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘আপনাদের দাবি পূরণের জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করেই ঘরে ফিরব। গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছি।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে।’এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪