শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২টা ২০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান কিরণ এমপি।
এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর নড়িয়ায় বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম