| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটের কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৬:১৯:০৩:অপরাহ্ন  |  ১৮১ বার পঠিত
জয়পুরহাটের কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি  অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: শনিবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী কালাই উপজেলার বিভিন্ন স্থানে সংগঠনটির সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফয়সাল আহমেদ এবং স্বেচ্ছাসেবী সংগঠন অভিলাষের সদস্যবৃন্দ।

রোপণ করা গাছের মধ্যে ছিল কৃষ্ণচূড়া, কাঠগোলাপ, কাঠবাদাম, জাম, জলপাই, জয়তুন, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ফুলের গাছ।

সংগঠনটির সদস্যরা জানান, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেই তাদের এ উদ্যোগ। অভিলাষ বিশ্বাস করে“একটি গাছ, একটি প্রাণ, একটি সুন্দর ভবিষ্যৎ।”

তারা বলেন, আজ লাগানো একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস ও সবুজের আশ্রয় হয়ে উঠবে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ‘অভিলাষ’ একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২২ সালের ২৮ মে কালাই ময়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির সদস্যদের প্রত্যাশা, ছোট ছোট মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ‘অভিলাষ’ শুধু একটি সংগঠন নয়, বরং মানবতার এক প্রতিচ্ছবি—যা একদিন বৃহত্তর সমাজে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪