| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৬:৩৩:০৬:অপরাহ্ন  |  ২৮৭ বার পঠিত
সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও এক কিশোরের মৃত্যু হয়েছে।

নিহত কিশোরের নাম আশাদুল ইসলাম। তিনি কালিয়াকৈর উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে। এ ঘটনায় ঘটনাস্থলে নিহত অপর দুইজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা সিএনজিতে থাকা দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ সময় আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশাদুল ইসলাম নামে আরও একজনের মৃত্যু হয়। ফলে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর দুটি গাড়িই জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪