| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৭:০৯:২৬:অপরাহ্ন  |  ১৮৭ বার পঠিত
বগুড়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন

বগুড়া প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিচার এবং মিথ্যা অভিযোগে গ্রেফতারকৃত রোগীর স্বজনদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় বগুড়া মহানগরের বিসিক এলাকায় ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণে আব্দুল মালেকের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার প্রতিবাদ করায় উল্টো রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের গ্রেফতার করা হয়। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ী ইন্টার্ন চিকিৎসকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারকৃত নির্দোষ স্বজনদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বিচার ও স্বজনদের মুক্তি দাবি করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪