নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
আপনারা দেখেছেন এই কিছুদিন আগে বাজেট হলো। এই বাজেটে আমার মনে হয় স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ, সবচেয়ে বেশি অর্থ যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে এই শিক্ষা মন্ত্রণালয়ে তারেক রহমানের সরকার সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে। কারণ গত ১৭টা বছর শিক্ষা ব্যবস্থা কে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে।
আপনারা জানেন একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আপনারা দেখেছেন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এইজন্য তারা শিক্ষা ব্যবস্থা কে, অর্থাৎ নতুন প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেন অশিক্ষিত থাকে, মূর্খ থাকে, তারা যেন অশিক্ষা ও মূর্খ অবস্থায় দেশ পরিচালনা করে অথবা দেশ যেন ব্যর্থ হয়ে যায়। আর এই ব্যর্থ করার জন্য পূর্ববর্তী সরকার, ফ্যাসিষ্ট সরকার, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে।
"তিনি শনিবার বেলা ১২ টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রী কলেজের ৮৫ লক্ষ টাকা ব্যায়ে ৪ তলা ভিত বিশিষ্ট ১ তলা বিল্ডিং নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে মাননীয় মন্ত্রী জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও জেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
রিপোর্টার্স২৪/ঝুম