| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ২১:০১:৩১:অপরাহ্ন  |  ২৮২২৬৫ বার পঠিত
ফরিদগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মো. মাসুমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের মানুরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মাসুম ঘনিয়া মানুরী গ্রামের ঠাকুর বাড়ির মো. ইয়াসিনের ছেলে।

পুলিশ জানায়, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মাসুমের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, মাসুম মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিকেলে মানুরী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের দাবি, মাসুমকে গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে একটি চক্র তদবির চালানোর চেষ্টা করছে। তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো তদবিরে আইনগত প্রক্রিয়া ব্যাহত হবে না।

ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আতাউর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাসুমকে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া গেছে।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, মাসুম পুলিশের ওপর হামলার ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪