| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার মানোন্নয়নে নড়িয়ার চাকধ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১৪:৩৫:৪৬:অপরাহ্ন  |  ৫৪৫ বার পঠিত
শিক্ষার মানোন্নয়নে নড়িয়ার চাকধ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময়  সভা

শরীয়তপুর প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং তাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাকধ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সরোয়ার হোসেন (সবুজ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। একই সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ ও কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক মুজিবুর রহমান,  ⁠নাজমুল হাসান, নুরুল আমিন, লোকমান হোসেন মন্টু, বিদ্যুৎ কুমার বালা,  ⁠নুরুন নাহার, জহুরা আক্তার, নুরে আলম, পারুল আক্তার, শিল্পী বিশ্বাস, কাজী মো: তৌহিদুল  ইসলাম, নূর হোসেন, বিধান হালদার, শেখর রায়,  রোমান পেদা, জুয়েল রানা, সুমন চন্দ্র সাহা, ইরানী বিশ্বাস, ইদ্রিস আালী।

আরও উপস্থিত ছিলেন, অফিস সরকারী আব্দুল হামিদ, ল্যাব অপারেটর রাজ ঘোষ, দপ্তরী আবুল কালাম সরদার, অফিস সহায়ক সুমন মন্ডল, নৈশ্য প্রহরী বিল্লাল শেখ, আয়া রানী দাস, পরিচ্ছন্নতা কর্মী জান্নাতুল ফেরদৌস।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে এ ধরনের শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা ইতিবাচক ভূমিকা রাখবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪