| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারাকান্দায় নদীর ওপর কাঠের ব্রীজ উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ২০:০১:৩৯:অপরাহ্ন  |  ২৬৪৬৭০ বার পঠিত
তারাকান্দায় নদীর ওপর কাঠের ব্রীজ উদ্বোধন

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দার দর্জিগাতি থেকে বনপলাশিয়া এলাকায় যাতায়াতের সুবিধার্থে ৬ সেপ্টেম্বর রবিবার রাংসা নদীর ওপর  কাঠের নির্মিত সেতু শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক জননেতা মোতাহার হোসেন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাশিদ,গালাগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছিন আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কাঠের এই সেতুটি নির্মিত হওয়ার  ফলে দর্জিগাতি ও বনপলাশিয়াসহ আশপাশের এলাকার মানুষের রাংসা নদী পারাপার ও যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে ।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪