| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে সার বিক্রিতে অনিয়ম, দুই ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা, মাদকসেবীর কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ২১:৫৮:৩১:অপরাহ্ন  |  ১৫৫১ বার পঠিত
কালাইয়ে সার বিক্রিতে অনিয়ম, দুই ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা, মাদকসেবীর কারাদণ্ড

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ২৫ হাজার টাকা জরিমানা এবং মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নে দুটি সার গোডাউনে অভিযান ও পরিদর্শন পরিচালনা করা হয়। এ সময় ক্যাশমেমো ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং রেজিস্টারে অসংগতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় বেগুনগ্রাম ভাই ভাই স্টোর অ্যান্ড ট্রেডার্সের স্বত্বাধিকারী আঃ রহমান আকন্দকে ১০ হাজার এবং মোলামগাড়ী বাজারের সালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী আঃ সালামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই দিন উপজেলার মোলামগাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবনের দায়ে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, জিন্দারপুর ইউনিয়নে দুটি সার গোডাউন মনিটরিং করা হয়েছে। এ সময় ক্যাশমেমো ব্যবহার না করা, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং রেজিস্টারে অসংগতি পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

এছাড়া মোলামগাড়ী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একজন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে ও কৃষকদের স্বার্থে সার বিক্রির ক্ষেত্রে অনিয়ম রোধ এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪