| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা ব্যারাজের সম্ভাব্য স্থান পরিদর্শনে ১১ সেপ্টেম্বর রাজবাড়ী আসছেন পানিসম্পদমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৬ ইং | ২২:৪৯:৪৯:অপরাহ্ন  |  ৪১২৪ বার পঠিত
পদ্মা ব্যারাজের সম্ভাব্য স্থান পরিদর্শনে ১১ সেপ্টেম্বর রাজবাড়ী আসছেন পানিসম্পদমন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি: পদ্মা ব্যারাজ ও নদী তীর সংরক্ষণ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শনে আগামী ১১ সেপ্টেম্বর রাজবাড়ী সফরে আসছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন তিনি। এ সময় পদ্মা নদীর তীর সংরক্ষণ, বাঁধ নির্মাণ ও পদ্মা ব্যারাজ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে সড়ক ও নৌপথে পাংশার উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে অংশ নেবেন। পরে সকাল সাড়ে ১১টায় হাবাসপুর এলাকায় পদ্মা নদীর বাঁধ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন।

দুপুর ১টায় জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৩টায় কুষ্টিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।

কুষ্টিয়ায় বিকেল ৪টায় সদর উপজেলার সালদাহ এলাকায় পদ্মা বাঁধ প্রকল্পভুক্ত গড়াই অংশে ব্লক স্থাপনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করবেন মন্ত্রী। পরে কুষ্টিয়া সার্কিট হাউসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিং শেষে বিকেল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

মন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪