| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারধরে আহত যৌনকর্মীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১১:১৫:৫৫:পূর্বাহ্ন  |  ৭৮৬ বার পঠিত
দৌলতদিয়ায় কথিত প্রেমিকের মারধরে আহত যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে গুরুতর আহত সোনিয়া আক্তার (নাম) নামে এক যৌনকর্মীর মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মো. জুয়েল (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়েল দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. লোকমান হোসেন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে দৌলতদিয়া যৌনপল্লীতে সোনিয়া আক্তারকে মারধর করে গুরুতর আহত করেন জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।

সোনিয়া আক্তার দৌলতদিয়া যৌনপল্লীর তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

এ ঘটনায় বাড়ির মালিক তোফাজ্জেল হোসেন তপু বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪