| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর রায়পুরায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১৪:৫৩:০৯:অপরাহ্ন  |  ৫৫৮ বার পঠিত
নরসিংদীর রায়পুরায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় গণপিটুনিতে নাসির মিয়া নামে এক যুবক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।

নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সহসভাপতি আবু কাউছার আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদ মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, যুবদল নেতা মো. সোহরাব হোসেন ও মো. শ্যামল মিয়া ডিলারসহ স্থানীয় নেতারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার দিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নাসির মিয়া নিহত হন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মামলার বাদী মোশারফ স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশ করে এলাকার নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছেন।

তারা অবিলম্বে নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর বাজারে গণপিটুনিতে নাসির মিয়া নিহত হন বলে মানববন্ধনে বক্তারা জানান। নাসির মিয়া জঙ্গি শিবপুর এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪