| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১১:৩১:১৪:পূর্বাহ্ন  |  ১৭২২ বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একজন সম্ভাবনাময় অ্যাথলেট ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম খাগড়াছড়ি জেলার তবলছড়ি উপজেলার বর্ণাল রামসিরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে শহীদ আব্দুর রব হলের একটি অংশে ব্যানার টাঙানোর সময় বিদ্যুতের সংস্পর্শে আসেন আরিফুল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ঝুলে থাকেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম রাত ১০টা ৫০ মিনিটে গণমাধ্যমকে জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে নেওয়ার পর ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪