| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলশীতে ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগ, ২ জনের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১১:৩৪:০৯:পূর্বাহ্ন  |  ১৬৫৩ বার পঠিত
খুলশীতে ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগ, ২ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর খুলশী থানার রূপসী হাউজিং সোসাইটি এলাকায় প্রায় ২০ হাজার ঘনফুট পাহাড় কাটার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাত আরও এক থেকে দুইজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খুলশী থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাহাড় কাটার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমানের নেতৃত্বে একটি দল রূপসী হাউজিং সোসাইটির কাঁঠালবাগান ও পূর্ব নাসিরাবাদ এলাকায় পরিদর্শনে যায়। এ সময় খুলশী ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মোহতাসিম বিল্লাহও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ব্রিক সলিং রাস্তার পূর্ব সীমানার উত্তর পাশে বাউন্ডারি দিয়ে ঘেরা একটি প্লটে পাহাড় কাটার স্পষ্ট চিহ্ন দেখতে পান কর্মকর্তারা। পরে ঘটনাস্থলে পাহাড় কাটার পরিমাণ নির্ধারণ ও স্থিরচিত্র ধারণ করা হয়। এতে কর্তিত পাহাড়ের পরিমাণ আনুমানিক ২০ হাজার ঘনফুট বলে উল্লেখ করা হয়েছে।

মামলায় মো. আবু বকর সিদ্দিক ও মো. ছাবেরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও এক থেকে দুইজনকে আসামি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪