| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে এমপি বাবুল, উচ্ছ্বসিত ফরিদপুর-৪-এর নেতাকর্মীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১২:২৪:৫১:অপরাহ্ন  |  ৫১৯ বার পঠিত
দুই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে এমপি বাবুল, উচ্ছ্বসিত ফরিদপুর-৪-এর নেতাকর্মীরা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিএনপি নেতাকর্মীরা তাঁদের সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

গত বৃহস্পতিবার দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পাওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। স্থানীয়দের প্রত্যাশা, এ দায়িত্বের মাধ্যমে এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষি ও কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ডে এমপি বাবুল আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, ‘বিএনপি উন্নয়নের সরকার। সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এমপি শহিদুল ইসলাম খান বাবুল জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার পাশাপাশি ফরিদপুর-৪ আসনের গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তিনি নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ এনেছেন।’

এসব উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলেও দাবি করেন উপজেলা বিএনপির সভাপতি।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪