| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৫:২০:১৭:অপরাহ্ন  |  ৪৯২ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো বাতেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মেজবা উদ্দিন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএ  পরিচালক(ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২৭টি পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ২৫ জনের প্রতিটির পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত ২ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য প্রদান করা হয় ৬লাখ টাকা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪