| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুন্দর শিক্ষাব্যবস্থা ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে চায় ছাত্রশিবির: হাবিবুল্লাহ খন্দকার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৯:৩২:২১:অপরাহ্ন  |  ২০৫ বার পঠিত
সুন্দর শিক্ষাব্যবস্থা ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে চায় ছাত্রশিবির: হাবিবুল্লাহ খন্দকার

বগুড়া প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা হাবিবুল্লাহ খন্দকার। তিনি বলেন, তারা জুলুম, নির্যাতন, গুম ও খুনের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। আমরা একটি সুন্দর শিক্ষাব্যবস্থা, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন। 

শিক্ষাজীবনে ভালো ফলাফলের পাশাপাশি চরিত্র গঠনসহ সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন ছাত্রশিবির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার। শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে তিনি বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষা জীবন সফলতার প্রথম ধাপ। তোমাদেরকে আরও বহুদূর যেতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতাসহ আদর্শের ভিত্তিতে জীবন গড়ে তুলতে হবে। পিতা-মাতা অনেক কষ্ট করে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাদের অবাধ্য হওয়া যাবে না। শিক্ষকদের যথাযথ সম্মান এবং পিতা-মাতার স্বপ্ন পূরণে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা (পূর্ব শাখা) সভাপতি শাহরিয়ার হাসান বিপ্লব। সেক্রেটারি তৌফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, মহিলা বিভাগের সভানেত্রী ডা. মাসুদা করিম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, মহানগর ছাত্রশিবির সভাপতি শফিকুল ইসলাম। 

উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মহানগর মজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী, সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের পথচলায় জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪