| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতদিয়া যৌনপল্লীতে ফের যৌনকর্মীর মৃত্যু, দুর্বৃত্তের হামলার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১১:১৪:৫৬:পূর্বাহ্ন  |  ২২৬৯ বার পঠিত
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের যৌনকর্মীর মৃত্যু, দুর্বৃত্তের হামলার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আবারও এক যৌনকর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে হাসি নামে ওই যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় যৌনপল্লীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাত ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম হাসি নামের ওই যৌনকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি ক্রাইমসিন টিম কাজ করছে। কীভাবে ওই যৌনকর্মীর মৃত্যু হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে একই যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সোনিয়া আক্তার (৩০) নামে আরেক যৌনকর্মীর মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনিয়া দৌলতদিয়া যৌনপল্লীর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপুর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর বাড়িওয়ালা তোফাজ্জল হোসেন তপু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।

এক দিনের ব্যবধানে একই যৌনপল্লীতে দুই যৌনকর্মীর মৃত্যুর ঘটনায় সেখানে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪